বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২ কোটি ৬০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে এখনো ২ কোটি ৬০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) প্রধান কারিগরি উপদেষ্টা নাউকি মিনা মিগুসি।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ‘ফুড সিস্টেম অ্যান্ড নিউট্রিশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এফএও, আইসিডিডিআরবি, গেইন ও ইউনিসেফ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন দরকার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

০৭/০৫/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি