সোমবার,১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা অনলাইন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ে এক যুবলীগ নেতাকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ভোরের দিকে বাড়ির সামনে রাস্তার ওপর মোস্তফার লাশ পড়ে থাকতে দেখে তার স্ত্রী থানায় খবর দেন বলে জানান জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির। নিহত মো. গোলাম মোস্তফার (৪৫) বাড়ি মিরসরাইউপজেলার জোরারগঞ্জ থানার অলিনগর এলাকায়। তিনি ১ নম্বর করেরহাট ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ছিলেন।
ওসি জাহিদুল বলেন, মোস্তফা পোল্ট্রি ব্যবসা করতেন। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয় বলে ধারণা করা হচ্ছে। তার গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাত ১টা থেকে ৩টার মধ্যে ওই ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

০৮ মে ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি