শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পৃথিবীর বিভিন্ন দেশে ফেসবুক ক্র্যাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭


পূর্বাশা  ডেস্ক:

বিশ্বজুড়ে প্রায় একই সময়ে আজ পৃথিবীর বিভিন্ন স্থানে ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এমনকি মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেননি। ফলে আজ মঙ্গলবার সকালে পৃথিবীর বিভিন্ন স্থানে ফেসবুক প্রায় অচল হয়ে পড়েছিল। খবর টেকক্রাঞ্চ।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নাগরিকরা আজ সকালে তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন।

বাংলাদেশেও অনেক ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার সকালে প্রায় দেড় ঘণ্টার মতো কোনো অজ্ঞাত কারণে ক্র্যাশ করে ফেসবুকের সার্ভার৷ ফলে বন্ধ হয়ে যায় সোশ্যাল সাইটটি৷ তবে এই বিষয়ে এখন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পেশ করা হয়নি৷

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে অসুবিধা শুরু হয় ফেসবুকে৷ অবশেষে বন্ধ হয়ে যায় সোশ্যাল সাইটটি৷ বহুক্ষেত্রে ফেসবুকে নয়া কোনও প্রযুক্তিগত পরিবর্তন ঘটল স্তব্ধ হয়ে যায় সোশ্যাল সাইট ফেসবুক৷ কিন্তু এক্ষেত্রে ঠিক কী করানে স্তব্ধ হয়েছে তা এখনও জানা যায়নি৷ ভারতীয় সময় ৭টা ৫০ মিনিট নাগাদ ঠিক হয়ে যায় সোশ্যালসাইট ফেসবুক।

09 May, 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি