শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মজাদার ইলিশ পোলাও


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

ইলিশ থেকে তৈরি একটি মজাদার খাবার হল ইলিশ পোলাও। এ খাবারের কোন মৌসুম নেই। ঘরে ইলিশ থাকলে যেকোনো সময়ই এটি খাওয়া যায়। জেনে নেই ইলিশ পোলাও তৈরির রেসিপি।

উপকরণ
– পোলাও এর চাল ৫০০ গ্রাম
– ইলিশ মাছ ১২ টুকরা
– আদা বাটা ১ চা চামচ
– রসুন বাটা ১/২ চা চামচ
– টকদই ১ কাপ
– লবণ স্বাদমতো
– দারচিনি ২ টুকরা
– এলাচ ৪টি
– পেঁয়াজ বাটা ৩/৪ কাপ
– পেঁয়াজ স্লাইস আধা কাপ
– পানি ৪ কাপ
– কাঁচামরিচ ১০টি
– চিনি ১ চা চামচ
– তেল আধা কাপ

পদ্ধতি
– দুটি বড় ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে মাঝের অংশের টুকরোগুলো নিন। এবার মাছের টুকরোগুলোতে আদা, রসুন, লবণ ও দই মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন।

– একটি পাত্রে তেল গরম করে দারচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষান। মসলা ভালো করে কষানো হলে মাছ দিয়ে কম আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে চিনি ও ৪টি কাঁচামরিচ দিয়ে একবার মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল ওপর উঠলে নামিয়ে নিন। মাছ মশলা থেকে তুলে নিন।

– অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ সোনালী করে ভেজে বেরেস্তা করে নিন। বেরেস্তা তুলে নিয়ে চাল দিয়ে নাড়ুন। মাছের মশলা দিয়ে চাল কিছুক্ষণ ভেজে পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢাকুন।

– পানি শুকিয়ে এলে মৃদু আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামান।

– একটি বড় পাত্রে পোলাও এর ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ১০ মিনিট ঢেকে রাখুন।

– পরিবেশন পাত্রে ইলিশ পোলাও নিয়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন।

০৯ মে ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি