
পূর্বাশা ডেস্ক:
হার্ট এ্যাটাক। বর্তমান সময়ে সবচেয়ে প্রচলিত রোগ। বিজ্ঞানীরা বলছেন, নির্দিষ্ট কিছু রক্তের গ্রুপে হার্ট এ্যাটাক ও স্টোকের ঝুঁকি বেশি থাকে। ইউরোপীয়ান সোসাইটি অব কার্ডিওলজির একদল বিজ্ঞানীর এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
বিজ্ঞানীদের উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যাদের রক্তের গ্রুপ এ, বি এবং এবি (পজেটিভ বা নেগেটিভ)-তাদের হার্ট এ্যাটাক ও স্টোকের ঝুঁকি বেশি থাকে।
আর এর কারণ হিসেবে বলা হয়েছে, এই ব্লাড গ্রুপের লোকজনের শরীরে এমন একটি প্রোটিনের মাত্রা বেশি থাকে যেগুলো রক্ত জমাট বাঁধতে ভূমিকা রাখে।
পূর্বাশানিউজ/০৯-,মে ২০১৭/মাহি

























































