শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আত্মসমর্পণ করেছেন সাক্কু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মনিরুল হক সাক্কু আদালতে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

এরআগে, গত ১৮ এপ্রিল সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এ অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলাটি করেন। ২০১৬ সালের ৪ ফেব্র“য়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তিনি।

পূর্বাশানিউজ/০৯-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি