শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অহিংস পরম ধর্ম বুদ্ধের এই বাণী আজও সমাজের জন্য সমভাবে প্রযোজ্য: রাষ্ট্রপতি


অহিংস পরম ধর্ম বুদ্ধের এই বাণী আজও সমাজের জন্য সমভাবে প্রযোজ্য: রাষ্ট্রপতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক: মহামতি গৌতম বুদ্ধ একটি সৌহার্দ ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। অহিংস পরম ধর্ম মহামতি গৌতম বুদ্ধের এই বাণী আজও সমাজের জন্য সমভাবে প্রযোজ্য বলে জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে বিশ্বাস করেন রাষ্ট্রপতি।

১০ মে বুধবার বিকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলে ‘ধর্ম যার যার, উৎসব সবার- বাংলাদেশে ধর্মীয় উৎসব পালনের এটাই ঐতিহ্যবাহী রীতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐহিত্য।’

দেশের জনগণ দলমত নির্বিশেষে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আবদুল হামিদ।

বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতা রামুর সীমা, বিহারের প্রধান ধর্মপ্রিয় মহাথেরোসহ বৌদ্ধ ধর্মীয় নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া শ্রীলঙ্কার হাই কমিশনার ইয়াসুজা গুনাসেকারা, মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থানসহ চীন, উত্তর কোরিয়া, থাইল্যান্ড, ভুটান, সিঙ্গাপুর, ভিয়েতনামের কূটনীতিকরা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রুবেল মজুমদার

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি