
পূর্বাশা ডেস্ক:
নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও।
১০মে ২০১৭/ রুমকী
























































