শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শপথ নিতে গিয়ে জামায়াত সমর্থিত কুসিক কাউন্সিলর গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৭

এইচ এম মহিউদ্দিন:

কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত জামায়াত সমর্থিত কাউন্সিলর গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার শপথ নিতে তিনি ঢাকায় এলজিইডি ভবনে গেলে সেখান থেকে সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করে কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশ। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, বিভিন্ন অভিযোগে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে বৃহস্পতিবার সকালে এলজিইডি ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার গোলাম কিবরিয়া পরিবারের দাবি তার বিরুদ্ধে থাকা সবগুলো মামলাতেই সে জামিনে আছেন। গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয় জামায়াত সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া।

পূর্বাশানিউজ/১১-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি