সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার নকল চাঁদ বানালো চীন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

এবার নকল চাঁদ বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল চীন। চাঁদে বসবাসের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন একদল চীনা বিজ্ঞানী। চাঁদে গিয়ে অনেক দিন অবস্থান করে সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তাই চাঁদে থাকতে, হাঁটাহাঁটি করতে, বেশ কিছু ক্ষণ সময় কাটাতে কেমন লাগে, তা বুঝতে রাজধানী বেইজিংয়ে নকল একটি চাঁদ তৈরি করেছেন তারা।

আসলে এটি এমন একটি কেবিন যেখানে চাঁদের মতই মধ্যাকর্ষণ শক্তিসহ সব পরিবেশ বজায় রাখা হয়েছে। আগামী বছর ওই কেবিন ‘ইউগং-১’-এই কাটাবেন ৮ চীনা বিজ্ঞানী। তাঁদের মধ্যে রয়েছেন যেমন মহাকাশচারী, তেমনই রয়েছেন সাধারণ নাগরিকও।

চীনের সরকারি সংবাদ সস্থা সিনহুয়া’ জানিয়েছে, বিজ্ঞানীরা আসলে বুঝে নিতে চাইছেন, প্রাণী, উদ্ভিদ আর জীবাণু কী ভাবে একই সঙ্গে পাশাপাশি অনেকটা সময় কাটাতে পারেন চাঁদে। দু’মাস পর আরও চার জন ঢুকবেন ওই কেবিনে। তাঁদের মধ্যেও থাকবেন দুই মহিলা। তাঁরা বেইজিংয়ের ওই ‘চাঁদ’-এ কাটাবেন টানা ২০০ দিন। মানে, প্রায় সাত মাস।

পূর্বাশানিউজ/১২-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি