মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছে।  ওই যুবক রাস্তায় ফেরি করে শিশুদের পোশাক বিক্রি করত বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেন।

শুক্রবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটেছে।

ওসি আলমগীর জানান, সরাইপাড়ায় আবুল বিড়ি ফ্যাক্টরির সামনে দুর্ঘটনার পর গুরুতর আহত ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।  তবে তার বয়স আনুমানিক ৩২ বছর বলে জানিয়েছেন ওসি।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে গেছে।  গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলেও জানান ওসি।

পূর্বাশানিউজ/১২-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি