শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আর্ন্তজাতিক নার্সেস দিবস উৎযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৭

স্টাফ রিপোর্টার:

আর্ন্তজাতিক নার্সেস দিবস উপলক্ষে কুমিল্লা জেনারেল হাসপাতাল নার্সেস এসোসিয়েশন পরিষদের আয়োজনে শুক্রবার সকালে আর্ট নাসিং কলেজের উদ্যগে টাউনহল মাঠ প্রাঙ্গন থেকে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড মাষ্টার নজরুল ইসলাম ও উপ-সেবা তত্বাবধায়ক দেলোয়ারা বেগমসহ অন্যান্য কর্মকর্তা ও নার্সবৃন্দ।

জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা সমিতির সভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস মেহরুন্নেছা বাহার।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড.হোসনে আরা বকুল ।সঞ্চালনা করেন ওয়ার্ড মাষ্টার নজরুল ইসলাম ও সভাপতিত্ব করেন উপ-সেবা তত্বাবধায়ক দেলোয়ারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য অতিথি,কর্মকর্তা ও নার্সবৃন্দ।

পূর্বাশানিউজ/১২-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি