শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য: মীরাক্কেল রনির বিরুদ্ধে আইসিটি আইনে মামলা


প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য: মীরাক্কেল রনির বিরুদ্ধে আইসিটি আইনে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

ভারতের জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল চ্যাম্পিয়ান আবু হেনা রনির(৩০) বিরুদ্ধে জেলায় সিংড়া থানায় প্রধানমন্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান সবুজ।

মঙ্গলবার বিকেলে তিনি মামলাটি দায়ের করেছেন। আবু হেনা রনি সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বিলদহরের আব্দুল লতিফের ছেলে।

যিনি সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাগরজলে পা ভেজানো নিয়ে ব্যঙ্গ করে বিরোধী দলীয়দের অতিরিক্ত মজার খোরাক দিতে তার ফেসবুক পেজে একটি ছবিসহ ‘তিনি পা ভেজালেন আর ইনি গা ভেজালেন’ শিরোনামে একটি স্ট্যাটাস দেয়।

পরে সামাজিক যোগাযোগের অনেক ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে রনিকে অশ্লীল ভাষায় কমেন্ট করে। এতে এক পর্যায়ে রনি স্ট্যাটাসটি ডিলেট করতে বাধ্য হয়।

কিন্তু স্ট্যাটাসের স্কিনশট মিডিয়া পাড়ায় ভাইরাল হওয়ায় বিপাকে পরে রনি। সে এর আগেও বেশ কয়েকবার এরুপ মন্তব্য করেছে। একজন জনপ্রিয় কমেডিয়ান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে এরুপ স্ট্যাটাস দেয়ায় প্রশ্নের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

মামলার বাদী যুবলীগ নেতা মো. হাফিজুর রহমান সবুজ সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, এর বাহিরেও তার ব্যক্তিগত জীবন আছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের বিচিত্র বিষয়গুলো নিয়ে কেউ যদি আপত্তিকর মন্তব্য করে তাহলে সেটা আমরা মেনে নেবোনা। তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমাদের দাবি।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, মামলাটি বৃহস্পতিবার রাতে রেকর্ড করা হয়েছে। তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বাশানিউজ/১২-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি