শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবৈধভাবে মদের বার চালাচ্ছে হোটেল `দ্য রেইন ট্রি’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

বনানীর আলোচিত ধর্ষণ ঘটনার পর হোটেল রেইন ট্রি আলোচনায় এসেছে। কিন্তু হোটেল কর্তৃপক্ষের রহস্যজনক আচরণে হোটেলটি সম্পর্কেও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।বনানীর দ্য রেইন ট্রি হোটেলে অবৈধ বারের কার্যক্রমের কথা ওঠায় শিগগিরই বারটিতে অভিযান চালাবে বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোর উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা। বারটিতে ধর্ষণের মতো বড় ধরনের একটি ঘটনার অভিযোগের প্রেক্ষিতে মাদক দ্রব্যের পক্ষ থেকে এ অভিযান চালানো হবে।

মাদকদ্রব্য অধিদফতেরর স্বল্প সংখ্যক জনবল নিয়ে ঢাকা শহরের এতো বার রেস্তোরাঁর খবর রাখা যায় না মন্তব্য করে মুকুল জ্যোতি চাকমা বলেন, ঢাকা শহরে বৈধ বার-রেস্টুরেন্টের তালিকা ৫৩টি।বাকি আরও শতাধিক অবৈধ বার-রেস্টুরেন্ট রয়েছে।যার মধ্যে গুলশান-বনানীতেই ৩৫টি রয়েছে।এই ৩৫টির তালিকা এরই মধ্যে করা হয়েছে। এসব বারে একের পর এক অভিযান অব্যাহত থাকবে।

ওইসব অবৈধ বারের তালিকা পূর্বপশ্চিমের কাছে এলেও তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করা হলো না।মুকুল জ্যোতি চাকমা বলেন, বনানীর দি রেইন ট্রি হোটেলটি বৈধ তালিকায় নেই। তারা অবৈধ তালিকার মধ্যে রয়েছে।

মুকুল জ্যোতি চাকমা বলেন, ধর্ষণ ঘটনার তদন্ত পুলিশ করছে। তবে ওই হোটেলটিতে যেভাবে নেশা জাতীয় মদ ও বিয়ার ব্যবহার করা হয়েছে, তা ছিল অবৈধ। আর এজন্যই অবৈধ বারটিতে অভিযান চালানো হবে।

ঢাকা মেট্টোর উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা আরও বলেন, আমরা কোনো ক্ষমতাশালীকে ভয় পাইনা। মাদক ব্যবসায়ীরা যে যত বড় মাপেরই হোক না কেন তাদের বিরুদ্ধে অ্যাকশনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জিরো টলারেন্সের নির্দেশনা রয়েছে।

অবৈধ বারটির ব্যাপারে খোঁজ নিতে গেলে রেইন ট্রি হোটেলের জেনারেল ম্যানেজার ফ্রাঙ্ক ফোরগেট বলেন, এখানে কোনো বার নেই। কাউকে কোনো প্রকার ড্রিংস সরবরাহ করা হয় না।আবার কেউ এখানে ড্রিংস নিয়ে প্রবেশ করতে পারে না।

অস্ত্রের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কেউ আর্মস নিয়ে প্রবেশ করলে সেই আর্মস রিসিপশনে জমা নেওয়া হয়।

এক প্রশ্নের উত্তরে জেনারেল ম্যানেজার বলেন, সেদিন রাতে কেউ নেশা জাতীয় কোনো ড্রিংস নিয়ে প্রবেশ করেছিল কি না সেটা তার জানা নেই।সিসিটিভি ফুটেজ দেখলে হয়তো বোঝা যেতো।তবে সেই সিসিটিভি ফুটেজও নেই। কারণ সেটি এক মাসের বেশি রাখা হয় না।

আরেক প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, সেদিন রাতে কেউ চিৎকার চেচামেচি করেছিল কি না, তা কেউ শুনতে পায়নি।আর উপরের কক্ষগুলো থেকে নিচে কোনো চিৎকার শোনা যায় না।

মামলার বাদী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী বলেন, পূর্ব পরিকল্পিতাভাবে আসামিরা সেদিন ওই হোটেলে নেশা জাতীয় মদ বিয়ার এনে রেখেছিলেন।আমরা সেখানে উপস্থিত হওয়ার পর মদের বোতল আর ইয়াবা দেখার পর বের হয়ে আসতে চেয়েছিলাম।কিন্তু তখনই বিপত্তি ঘটে।মাদের আটকে ফেলে।এরপরই যা ঘটার ঘটে। হোটেল কর্তৃপক্ষ বোতল সরবরাহ করে। আবার বাইরে থেকেও মদ বিয়ার নিয়ে প্রবেশ করা যায়। এখন হোটেল কর্তৃপক্ষ মিথ্যা বললে করার কিছুই নেই।

পূর্বাশানিউজ/১৩-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি