
পূর্বাশা ডেস্ক:
“আঁধারের প্রাচীরে প্রাণের প্রজ্জ্বলন” এই স্লোগানকে ধারণ করে চলছে ১ম অন্ত:জেলা মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০১৭। সচেতনতামূলক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে রয়েছে জেলা পুলিশ প্রশাসন, কুমিল্লা এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)। বিতর্ক প্রতিযোগিতার অংশ হিসেবে আজ তৃতীয় দিনে ৫টি উপজেলার মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়।
উপজেলাগুলোর মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয় ৫টি কলেজ। কলেজসমূহ হচ্ছে-বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ (বরুড়া), চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ (চান্দিনা), দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ (দেবিদ্বার), বঙ্গবন্ধু কলেজ (বি-পাড়া) এবং কুরেরপাড় আদর্শ বিশ্ববিদ্যালয় (মুরাদনগর)। তৃতীয় দিনের বিতর্ক প্রতিযোগিতায় সভাপতি ও বিচারক হিসেবে যারা সভাপতিত্ব ও বিচারকার্য পরিচালনা করেন তারা হলেন- ড. মোঃ রাজু আহাম্মেদ (সম্পাদক, শিক্ষক পরিষদ), মোঃ আরিফুল ইসলাম ছিদ্দিকী (সহকারী পুলিশ সুপার), আমেনা আক্তার মনি (সহকারী পুলিশ সুপার), মোস্তাফিজুর রহমান (সহকারী পুলিশ সুপার), সাইফুল ইসলাম ভূইয়া (সাবেক সভাপতি, ভিসিডিএস), শরিফ হোসেন (সাবেক সভাপতি, ভিসিডিএস), পলাশ চন্দ্র সরকার (সাবেক প্রেসিডিয়াম সদস্য, ভিসিডিএস), মোঃ শরীফুল ইসলাম (সাবেক সাধারণ সম্পাদক, ভিসিডিএস), মোঃ মতিউর রহমান সবুজ (সভাপতি, ভিসিডিএস), মুনিরা আক্তার নিশাত (প্রেসিডিয়াম সদস্য, ভিসিডিএস), তানজিত ইসলাম হিমেল (সাধারণ সম্পাদক, ভিসিডিএস)
পূর্বাশানিউজ/১৩-মে,২০১৭/ফারজানা

















































