সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইপিএল থেকে বিদায় নিয়েছে যে ৩টি দল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক: আইপিএলে এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত হয়েছে শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের। বাকি তিনটি দল কারা হবে তা নিশ্চিত হতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, আজই দুইটি দল তাদের শেষ চারে খেলার ব্যাপারটা নিশ্চিত করে ফেলতে পারে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে সানরাইজার্স


হায়দ্রাবাদ। কানপুরের গ্রীন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়।

দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আজ যদি কলকাতা ও হায়দ্রাবাদ জয়লাভ করতে পারে তাহলে তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। আর যদি দুই দলই হারে তাহলে তাদের আগামীকাল রাইজিং পুনে সুপারজায়ান্টস ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

যদিও কলকাতার নেট রানরেট ভালো। সুতরাং, হারলেও তাদের বাদ পড়ার সম্ভাবনা কম থাকবে। দিল্লি ডেয়ারডেভিলস, গুজরাট লায়ন্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বাদ পড়াটা ইতোমধ্যে বাদ পড়েছে। টিকে আছে কিংস ইলেভেন পাঞ্জাব।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি