শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অনার্স ৩য় বর্ষের ১৬ মের পরীক্ষা স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত) মঙ্গলবারের (১৬ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১০ জুন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে পরীক্ষা স্থগিত করার কোন কারণ জানানো হয়নি। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা গত ৬ মে শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ৭ জুন শেষ হওয়ার কথা ছিল।

এ পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd এবং www.nubd.info) থেকে জানা যাবে।

পূর্বাশানিউজ/১৪-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি