সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইসলামিক গেমসে রুপা জিতলেন বাংলাদেশের রাব্বি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে বংলাদেশকে রুপা এনে দিয়েছেন তরুণ শ্যুটার রাব্বি হাসান।
শনিবার আজারবাইজানের বাকুতে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করেন রাব্বি। আর তাতেই রুপা পেয়ে যায় বাংলাদেশ।

২৪৯.৮ স্কোর করে সোনা জিতেছেন তুরস্কের শ্যুটার ওমর আকগুন। ২২৪.১ পয়েন্ট স্কোর করে উজবেকিস্তানের সাদখান সাইফুদ্দিনোভ জিতেছেন ব্রোঞ্জ।
এদিকে কমনওয়েলথ গেমসে রুপাজয়ী বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি হতাশ করেছেন। পঞ্চম স্থান অধিকার করেন তিনি।
প্রসঙ্গত, আজারবাইজানের বাকু শহরে শুক্রবার থেকে শুরু হয়েছে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমস। ওআইসিভূক্ত ৫৭টি দেশের ৫৪টি দেশ অংশ নিয়েছে এই গেমসে।

পূর্বাশানিউজ/১৪-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি