
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক গণমাধ্যম বিজনেস ইনসাইডার ভূমিকম্পের ওপর একটি অ্যানিমেশন মানচিত্র প্রকাশ করেছে। যেখানে গত ১৫ বছরের সংঘটিত প্রত্যেকটি ভূমিকম্পের আকার ও তীব্রতা এবং একটি ভূমিকম্পের সঙ্গে অপর ভূমিকম্পগুলোর সম্পর্ক নির্দেশ করছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই অ্যানিমেশন মানচিত্রটি তৈরিতে যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডের ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোসপিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন ( NOAA), ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) এবং প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (PTWC) এর সহায়তা নেওয়া হয়েছে।
বিজনেস ইনসাইডার দাবি করেছে যে, গত ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত রেকর্ডকৃত প্রত্যেকটি ভূমিকম্পের তথ্য এই অ্যানিমেশন মানচিত্রটি দেখানো হয়েেছে। এছাড়া আরও বলা হয়, মানচিত্রে প্রদর্শিত বৃত্তগুলো ভূমিকম্পের তীব্রতা ও একটি ভূমিকম্পের সঙ্গে অপর ভূমিকম্পগুলোর সম্পর্ক নির্দেশ করছে। আর কালার ভূমিকম্পগুলোর গভীরতা নির্দেশ করছে।
রুবেল মজুমদার

























































