শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পরিকল্পিত ধর্ষণের কথা স্বীকার করলেন ধর্ষক সাফাত ও সাদমান


পরিকল্পিত ধর্ষণের কথা স্বীকার করলেন ধর্ষক সাফাত ও সাদমান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পরিকল্পিতভাবেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই দুই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে রিমান্ডের প্রথম দিনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে সাফাত আহমেদ ও সাদমান সাকিফ।

তদন্ত কমিটির সদস্য গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা এ কাজটি করবে তা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন সাফাত ও তার বন্ধুরা। এজন্য বিভিন্ন সময় সুযোগ খুঁজছিলেন। এরপর সাফাত এর জন্মদিন উপলক্ষে তাদের দাওয়াত দেয়া হয় বনানীর দ্য রেইন ট্রি হোটেলে। তাদের সঙ্গে মাত্র ১৫ দিনের পরিচয়। আর এ পরিচয়ের সুযোগ কাজে লাগায় তারা। সাফাতের জন্মদিনের অনুষ্ঠানকে মাথায় রেখে তারা এ চিন্তা করেন।

সাফাত আহমেদ ও সাদমান সাকিফ ঘটনার দুদিন আগে থেকে হোটেলের রুম বুকিং দেন তাদের আরেক বন্ধু নাইম আশরাফের সহায়তায়। ঘটনার দিন বিকেল থেকেই তারা মদ পান করে হোটেলে অবন্থান নেন। পরে কেক কাটার কথা বলে রুমে ঢুকিয়ে তাদের খাবারে  সঙ্গে জোর করে মদ পান করান। পরে এক পর্যায়ে জোরপূর্বক ধর্ষণ এবং নানা ধরনের অত্যাচার করে বলে স্বীকার করেছে।

এ ঘটনায় ধর্ষিতার দুই বন্ধুকেও শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ নিজের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করে নিয়ে যান বিশ্ববিদ্যালয় পড়ুয়া এ দুই তরুণীকে। সেখানে অস্ত্রের মুখে তাদের হোটেল কক্ষে আটকে রেখে ধর্ষণ করা হয়। ঘটনার ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তারা হলেন- সাফাত আহমেদ, সাদনান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী (অজ্ঞাত)।

অভিযুক্তদের মধ্যে সাফাত ও সাদমান গত বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার হন। পরে শুক্রবার ঢাকার একটি আদালত সাফাতকে ছয় দিন ও সাকিফকে পাঁচ দিনের রিমান্ডে দেন। তবে পুলিশের নাগালের বাইরে রয়েছেন মামলার দুই নম্বর অভিযুক্ত নাঈম, বিল্লাল ও দেহরক্ষী।

পূর্বাশানিউজ/১৪-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি