মঙ্গলবার,১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবার দাফন শেষে ছেলের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাবাকে দাফন করে ঘরে ফিরেছেন ছেলে। কিন্তু বাবার চির বিদায়ের শোক সইতে পারছিলেন না তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর হাতপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় ছেলের। আজ সোমবার ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহরে।

জানা গেছে, রোববার সন্ধ্যায় কীটনাশক পান করে আত্মহত্যা করেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের ফরমান আলী বিশ্বাস (৫০)। আজ সকালে স্থানীয় কবরস্থানে বাবাকে দাফন শেষে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন ফিরোজ বিশ্বাস (২৬)। তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনেরা। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরে দুপুর দেড়টার দিকে মারা যান ফিরোজ।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম বকুল জানান, এক দিনের ব্যবধানে বাবা-ছেলের এভাবে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বাশানিউজ/১৫-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি