শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের হাসপাতালের গেটের সামনে থেকেই প্রাইভেট ক্লিনিকে রোগী নিয়ে যাওয়ার জন্য পাঁয়তারা করছে দালাল চক্র।

প্রাইভেট ক্লিনিকে রোগীর স্বজনরা যেতে রাজি না হলে ভয় ভীতি দেখিয়ে হুমকি-ধমকিও দিতে থাকে। সব শেষে তাদের ছাড়া এ হাসপাতালে কীভাবে চিকিৎসার ব্যবস্থা হয় তা দেখে নিবে বলে চক্রটি।

হাসপাতালের কর্মচারীদের সামনে এ ধরনের ঘটনা ঘটলেও তাদের কোনো প্রতিক্রিয়া নেই। তবে এভাবে প্রতিদিন হাসপাতাল থেকে অনেক রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিক ও প্যাথলজিতে নিয়ে যায় দালালরা।

হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ফকরুল ইসলাম বলেন, ‘এক বছর ধরে আমি চেক-আপ করাতে নিয়মিত হাসপাতালে আসি। দালালদের এই টানাটানির দৃশ্য নিত্যনৈমিত্তিক। কিন্তু কর্তৃপক্ষ শুধু দেয়ালে একটা পোস্টার টানিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে।

পূর্বাশানিউজ/১৫-,মে ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি