শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে পুলিশি অভিযানে ইয়াবাসহ আটক ৯


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৬ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শাহ আমানত সেতুর দক্ষিণপাড়ের মইজ্জারটেক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হাফেজ নুর কাজল (২৫), ছগির (৩৫), ইয়াছিন (২৯), আবদুর নবী (৩০), মো. আজম (৪২), দিদার (৩৫), ইয়াছিন (২৪), নুরুল হক (২১), ও জাকির হোসেন (৩০)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ ঘণ্টার অভিযানে মইজ্জারটেকসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। একটি প্রাইভেটকার জব্দ ও ৬ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ৬টি মামলা হয়েছে।

পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি