শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম ঘরে আগুন লেগে শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামের সাতকানিয়ায় বসতঘরে আগুন লেগে সায়দুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকার এলসিয়ার ৪ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের মিডিয়া কর্মকর্তা জসীম উদ্দিন জানান, ওই বাড়িতে একটি বসতঘরে তিনটি পরিবার বাস করতো। আগুনে বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। সাহাব মিয়ার ছেলে সায়দুল আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি