
পূর্বাশা ডেস্ক:
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশকে ৫০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি সরকার। বাংলাদেশের গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে এই খেজুর হস্তান্তর করেছে সৌদি আরব সরকার।
সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ কামাল সৌদি প্রতিনিধি আবদুল আজিজ আল মানিয়ার কাছ থেকে এ খেজুর গ্রহণ করেন।
এ সময় বাংলাদেশে সৌদি ধর্ম বিষয়ক কর্মকর্তা ড. মাহদি ধাফার আল মুগিবাহ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
উভয় পক্ষই এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের কথা বলেন। আগামী দিনেও ভ্রাতৃপ্রতিম দুই দেশ পরস্পরকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
16 May, 2017/ Choity.






















































