রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাস্তবে শেখ হাসিনাকে দেখতে চায় গুচ্ছগ্রাম বাসী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বাস্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হামা (আমরা) দেখির চাই(দেখতে চায়)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামার (প্রমিত সুদ্ধ ভাষা হল আমারদের) জন্য অনেক কিছু করছে (করেছেন)। তাতে হামরা(আমরা) অনেক খুশি। হামার (আমাদের) কোন জমি জাগা(জমি) জমি ছিল না। তার জন্য হামরা (আমরা) মাথা গোঁজার ঠাই, ভাল(উন্নত) বাড়ি, ঘর, রান্না ঘর, নলকুপ, পুকুর, গাছপালা বাগান ও নগদ টাকাসহ আরও অনেক কিছু পাছি(পেয়েছি)। প্রধান মন্ত্রীক(প্রধান মন্ত্রী) হামরা (আমরা) ভিডিওত টিভিত দেখছি (ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখা) দেখছি। তাতে হামার(আমার) মন ভরে নাই। তাক(প্রধান মন্ত্রীকে) হামরা(আমরা) বাস্তবে দেখতে চাই। যেই মানুষটা হামার(আমাদের) জন্য এত কিছু করিল(করলো) তাক(প্রধান মন্ত্রীকে) এক নজর দেখির পাইলে মরিও(মৃতুর পর) শান্তি পামো(পাবো)। এভাবে কথা গুলো বলছিলেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সানিয়াজান নদীর তীরে অসহায় ভুমিহীনদের জন্য গড়ে ওঠা গুচ্ছগ্রামের বাসিন্দা বিধাবা শেফালী। তিনি আরও বলেন, তার কাছে হামার(আমার) আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই শুধু একবার হামার(আমার) এই গুচ্ছগ্রামে আসিয়া(আসবে) সবার সাথে দেখা করিবে তাতেই হামা(আমরা) খুশি।  তাকে(প্রধানমন্ত্রীকে) হামরা(আমরা) সবাই বাস্তবে দিখির(দেখতে চাওয়া) চাই।
এ সময় অপর এক  গুচ্ছগ্রামের বাসিন্দা মুক্তা জানান, আমার স্বামী অনেক দিন আগে মারা গেছে। আমি একজন ভুমিহীন বিধাবা। অন্যের বাড়িতে থেকে কাজ করে দুই সন্তান নিয়ে খুব কষ্ট করছিলাম। প্রধান মন্ত্রী শেখ হাসিনার কারণে আমার সেই কষ্ট আজ দূর হয়েছে। প্রধান মন্ত্রীর কারনে আমি নগদ টাকা ৪শতক জমিসহ উন্নত মানের ঘরবাড়ি পেয়েছি। এখন অনেকটা সুখে আছি। আমরা এখন সবাই তাকে বাস্তবে দেখতে চাই। এটা আমাদের আশা।
অপর এক  গুচ্ছগ্রামের বাসিন্দা আফরোজা বেগম জানান, গুচ্ছগ্রাম উদ্ধোধনের দিন আমি ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি। কিন্তু তাতে আমার মন ভরে নাই। সময় সল্পতার কারণে তার সাথে আমার ভালবাবে কথা হয় নাই।  আমি আমার মনের না বলা কথা গুলো তাকে সরাসরি বলতে চাই। শুধু আমি না এই গুচ্ছগ্রামের সকল বাসিন্দা চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার হলেও এখানে আসুক। আমরা তার পা ছুয়ে সালাম করতে চাই। তিনি আমাদের সবার থাকার ব্যবস্থা করছে তাকে আমরা বাস্তবে দেখবো না তা কি করে হয়। আমরা গুচ্ছগ্রাম বাসি আশা করি তিনি একটাবারের জন্য হলেও এখানে আসবেন।
এ বিষয়ে পাটগ্রাম গুচ্ছগ্রামের সভাপতি আমিনুর রহমান জানান, এই গুচ্ছগামের সকল বাসিন্দা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাস্তবে দেখতে চায়। তাই আমি আপনাদের মধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে চাই আপনি একজন উদার মনের মানুষ। আপনি যদি একবার আমাদেও এখানে আসেন তাহলে আমরা খুবই খুশি হব।
এ বিষয়ে বাউরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মিলন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অসহায় ভুমিহীন মানুষদের জন্য যা করেছে তা ভোলার মত না। তাই গুচ্ছগ্রামের বাসিন্দারা একবারের জন্যেও হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাস্তবে দেখতে চায়।
১৭ মে ২০১৭, বুধবার/ রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি