বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চাঞ্চল্যকর দুই হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা নগরীর চাঁনপুরের চাঞ্চল্যকর দুইটি হত্যা মামলার আসামি মো. আবু সায়েম ভূইয়া ওরফে ইমন ভূইয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে শহরের চাঁনপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমন ভূইয়া চাঁনপুর ডুমুরিয়া এলাকার মৃত শাজাহান উল্লাহ ভূইয়ার ছেলে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, ইমন ভূইয়াকে চাঁনপুর এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে। চাঁনপুরের চাঞ্চল্যকর সাদেক আলী খন্দকার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। ইমন ভূইয়া কুমিল্লার আরেক চাঞ্চল্যকর মহানগর ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম হত্যা মামলারও আসামি।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সাদেক আলী খন্দকারকে ইট ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
পূর্বাশানিউজ/১৭-,মে ২০১৭/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি