সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা সমকামী সন্দেহে ২৯ যুবক আটক, বেশিরভাগই ছাত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

ঢাকার কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টার থেকে সমকামী সন্দেহে ২৯ যুবককে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছে নেশাজাতীয় দ্রব্য, যৌন উত্তেজক সামগ্রী পাওয়া গেছে বলে দাবি করেছে র‍্যাব।

আটক যুবকদের র‍্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পে আনা হয়েছে। এলাকাবাসী অনেক দিন ধরেই এই যুবকদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন বলে জানা গেছে। প্রায় দুই মাস পরপর এসব যুবকরা কমিউনিটি সেন্টারে সমবেত হতেন। আটক সবার বয়স ২০ এর কাছাকাছি এবং বেশিরভাগই ছাত্র।

পূর্বাশানিউজ/১৯-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি