শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৭

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার দাউদকান্দির ঢাকা-মতলব সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়।  শুক্রবার তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা দায়েরের পর কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটকৃত ডাকাতরা হলেন- মো. হৃদয় মিয়া (২৫), আক্তার হোসেন (২৬), ইন্দ্রজিত সাহা (২৯), প্রবির চন্দ্র সরকার (২৮) ও সাইফুল ইসলাম ভুইয়া (২০)। এরা দাউদকান্দি উপজেলার ডাকাতি মামলার আসামি।

দাউদকান্দি মডেল থানা ভারপাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-মতলব সড়কের উপজেলার ইছাপুর ভাঙ্গাপুলের নিকট দেশীয় অস্ত্র নিয়ে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় টহল পুলিশ খবর পেয়ে ওসির নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ঘেরাও করে। পরে পুলিশ ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। এরা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে কয়েকটি করে ডাকাতি মামলা রয়েছে বলে জানান তিনি।

পূর্বাশানিউজ/১৯-মে,২০১৭/ফারজানা


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি