মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তামিম


চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তামিম


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:ত্রিদেশীয় সিরিজে অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে মাশরাফি মুর্তজার দল। আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটে জয় নিজেদের আত্মবিশ্বাস আবারও ফিরিয়ে আনবে বলেই মনে করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তামিম মনে করেন, এই জয়ই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ভালো খেলায় উৎসাহ দেবে। ম্যাচে ৪৭ রান করা এই ওপেনার বলেন, ‘এখানে ম্যাচ জিতে ইংল্যান্ড যেতে পারলে খুব ভাল হয়। এখানে কম বেশি সবাই দুটি করে ইনিংস খেলেছে। কীভাবে কি করতে হবে সেটা সবাই বুঝে ফেলেছে। শুরুতে সময় নিতে হয়। উইকেটে সেট হয়ে বাজে বলের জন্য অপেক্ষা করতে হয়।’

তবে জয় নিয়ে সন্তুষ্ট থাকেলও উইকেট নিয়ে কিছুটা চিন্তিত তামিম। বলেন, ‘ইংল্যান্ডের উইকেটে আয়ারল্যান্ডের এই উইকেটের চেয়ে অনেক ভিন্ন হবে। ফ্ল্যাট উইকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সহজ হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই আমাদেরও ভালো সম্ভাবনা থাকবে।’

জুনের এক তারিখ থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। এছাড়া ভারত ও পাকিস্তানের সাথেও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্ট ট্রফিতে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা

পূর্বাশা ডেস্ক:রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি