শুক্রবার,২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


জিয়া-এরশাদের লক্ষ্য ছিল আওয়ামী লীগ ধ্বংস করা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:
জিয়া-এরশাদের লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ধ্বংস করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা সোয়া ১১টায় আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আাওয়ামী লীগের কাজ একটাই, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষের কোনো অভাব থাকবে না। মানুষ পেট ভরে ভাত খাবে, ভালো কাপড় পরবে, লেখাপড়া করে শিক্ষিত হবে, সর্বোপরি উন্নত জীবন পাবে।”
শেখ হাসিনা বলেন, “নেতা হয়ে কী পেলাম কী পেলাম না, এটা ভাবা যাবে না। জাতিকে কী দিতে পারলাম সেটাই ভাবনার বিষয়। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগকে কাজ করতে হবে।”
তিনি বলেন, “বিএনপি বলে তারা তিনবার প্রধানমন্ত্রী ছিল, জাতীয় পার্টি বলে তারা এতদিন ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকার কথা বলে, তবে দেশ উন্নত হয়নি কেন? আওয়ামী লীগ যদি দেশের উন্নয়ন করতে পারে তারা পারেনি কেন? তাদের উদ্দেশ্য হলো লুটপাট করে খাওয়া আ সম্পদের পাহাড় গড়া। তা না হলে ভাঙা সুটকেস আ ছেড়া গেঞ্জি ছাড়া যাদের ঘরে কিছুই ছিল না, তারা কোটি কোটি টাকা ও বিশাল লঞ্চ বহরের মালিক হয় কিভাবে।”
পূর্বাশানিউজ/২০-মে,২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি