
পূর্বাশা ডেস্ক:
ভবিষ্যতের যানবাহন হবে তেলবিহীন বৈদ্যুতিক এবং চালকবিহীন স্মার্ট গাড়ি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক নতুন গবেষণায় বলা হয়, আট বছরের মধ্যে সকল পেট্রোলের গাড়ি, ট্রাক ও বাসগুলো রাস্তা চলাচল বন্ধ করে দেবে।
যেহেতু ইলেকট্রিক যানবাহনগুলি সস্তায় চালান যাবে এবং এটা নতুন প্রযুক্তি নির্ভর, একবার চার্জে দীর্ঘ পথ চলবে, একক ব্যাটারি চার্জে ৪০০ কিলোমিটার চলার ক্ষমতা সম্পূর্ণ হবে। স্ট্যানফোর্ডের অর্থনীতিবিদ টনি সেবা এর গবেষণার মতে, ২০২৪ সালের মধ্যে কার ডিলারশিপ এবং পেট্রল স্টেশনগুলি অদৃশ্য হয়ে যাবে বলে আশা করেন।
আগামী ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী সব নতুন যানবাহন বৈদ্যুতিক হবে, সব নতুন বাস, সব নতুন গাড়ি, সব নতুন ট্রাক্টর, সমস্ত নতুন ভ্যান, যে কোনও চাকার গাড়ি ইলেকট্রিক হবে। রিথিংকিং ট্রান্সপোর্টেশন ২০২০-২০৩০ শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, তাতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে আগামিতে বড় গাড়ি ও তেলের পতন হবে। ২০২০ সালের পড়ে তেলের দাম আরও কমাতে হবে। বৈদ্যুতিক এবং চালক বিহীন গাড়ি মানুষের মাঝে নির্ভরযোগ্য ও কার্যকরী হয়ে উঠবে, এক একটি গাড়ি ৫ লক্ষ থেকে ১০ লক্ষ মেইল চলার ক্ষমতা সম্পন্ন হবে।
ভবিষ্যতে মানুষ নিজে গাড়ি চালান বন্ধ করে দিবে এবং সকল গাড়ি চলবে স্বয়ংক্রিয় ভাবে। বলা বাহুল্য যারা তেলের গাড়ি চালাবে তাদের সেই গাড়ি বিক্রি করা অসম্ভব হয়ে যাবে। গাড়িগুলির দাম ২০,০০০ ডলারে নেমে আসবে। এর ফলে আরও মানুষের গাড়ি কিনার সামর্থ্য হবে। পরিবহনে ব্যবহৃত তেল প্রতিদিন ৮ মিলিয়ন ব্যারেল থেকে কমে ১ মিলিয়ন ব্যারেলে নেমে আসবে।
বৈদ্যুতিক যানবাহন আসার ফলে সমন্ত আর্থিক খরচ ৯০% কমবে, যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ ৮০% কমবে, বীমা খরচ কমবে ৯০% এবং জ্বালানী খরচ কমবে ৭০%। সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশ ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। গত সপ্তাহে, জ্বালানি মন্ত্রণালয় মোটর গাড়ি চালককে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারে উৎসাহিত করার জন্য একটি প্রোগ্রাম চালু করেছে। তারা আগামী ২০২০ সালের মধ্যে সরকারি বিভাগের গাড়ির ২০ শতাংশে বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনা করছে।
পূর্বাশানিউজ/২১-,মে ২০১৭/মাহি
























































