
পূর্বাশা ডেস্ক:
স্মার্ট কার্ড নিতে যাওয়া নাগরিকদের জন্য চা, কফি ও শরবত ফ্রি মিলছে রাজধানীর ২৬ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে ভোটারদের র্স্মাট কার্ড বিতরণ করা হচ্ছে সরকারী বিজ্ঞান কলেজ কেন্দ্রে । এই কেন্দ্রে সকল ভোটরদেও জন্য বিনা পয়সায় চা,কফি এবং শরবতের ব্যবস্থা রেখেছে তেজগাঁও থানা আওয়ামী লীগ। আগামী নির্বাচন সামনে রেখে দলের পক্ষে প্রচারণার অংশ হিসেবে এমন ব্যবস্থা রেখেছে থানা আওয়ামী লীগ। এছাড়াও ভোটারদের স্মার্ট কার্ড নিতে যেন কোন সমস্যা না হয় সেজন্য ২৬ নম্বর ওয়ার্ডেও প্রায় অর্ধশত আওয়ামী লীগ কর্মী স্বেচ্ছাসেবকের কাজ করছেন। এ বিষয়ে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান জানান এই ওয়ার্ডের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নির্দেশে ভোটারদের জন্য চা,কফি এবং শরবতের ব্যবস্থা রাখা হয়েছে। র্স্মাট কার্ড বিতরণ ১৮ই মে থেকে শুরু হয়েছে। চলবে ৮ই জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে রোজা শুরু যাবে। রমজান মাসে আমরা সকল ভোটারদের জন্য ইফতার বক্স এর ব্যবস্থা করেছি। এবং ভোটাররা যেন নির্বিঘ্নে র্স্মাট কার্ড পান সেজন্য আমাদের অনেক কর্মী স্বেচ্ছাসেবকের কাজ করছে । এখান থেকেই আগামী নির্বাচনে প্রচরণার প্রস্তুতি শুরু করেছি আমরা । এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৫৩ হাজার ৪০৭ জন।
২২ মে ২০১৭, / Choity.























































