শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ফকিরাপুলে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ ও নবজাতক উদ্ধার


ফকিরাপুলে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ ও নবজাতক উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি জীবিত নবজাতক শিশু।

জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ওই আবাসিক হোটেলের একটি কক্ষের তালা ভেঙ্গে মরদেহ ও শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় হোটেলের চার কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে এক ব্যক্তি নিজেকে স্বামী পরিচয় দিয়ে স্ত্রী ও শিশু সন্তানসহ হোটেলটিতে আসে। শিশুটিকে কাদঁতে দেখে কোনো তথ্য না নিয়েই তাদের একটি কক্ষে পাঠিয়ে দেয়া হয়।

শনিবার সকালে কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে রাত ১০টার দিকে ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ পেয়ে পুলিশে খবর দেয়া হয়। মধ্যরাতে তালা ভেঙ্গে কক্ষে ঢোকার পর মরদেহ দেখতে পায় পুলিশ। পাশেই কাঁদছিলো এক মাসেরও কম বয়সী শিশু। তাকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি