
গ্রেফতারকৃতরা উপজেলার মাইজ পাড়া গ্রামের আমিনুর রহমান সাহিদের পুত্র যুবরাজ,কিশোরগঞ্জ জেলার তারাইল থানা এলাকার হাইজুলের পুত্র হাবিবুর রহমান হাবিব ও শরযিত পুরের জাজিরা থানা এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র রতন।
মামলা সূত্রে জানা যায়, যুবরাজ তার পিতার নিকট থেকে বিভিন্ন সময় ব্যবসার কথা বলে জমি বিক্রি করিয়ে প্রায় ৮০ লাখ টাকা নিয়েছে। বর্তমানে আরও ৫০ লাখ টাকার জন্য তাকে অব্যাহতভাবে চাপ দিচ্ছে। টাকার জন্য তাকে লাঞ্চিতও করেছে।
সোমবার রাতে যুবরাজের পিতা বাদী হয়ে যুবরাজ সহ ৬ জনের নামে শ্রীপুর থানায় মামলা করেন।
বরমী ইউনিয়নের চেয়ারম্যান বাদল সরকার বলেন, আমিনুর রহমান সাহিদের একমাত্র ছেলে যুবরাজ। যুবরাজ তার বাবার কাছ থেকে বিভিন্ন সময় অনেক টাকা পয়সা নিয়েছে চলচিত্রের নায়ক হওয়ার জন্য । কিন্তু এখন তার বাবা আর টাকা দিতে রাজী না হওয়ায় তার বাবাকে সে মারতে আসে। ছেলেটি মানসিক বিকারগ্রস্ত হয়েছে বলে তিনি ধারণা করেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, যুবরাজের বাবার দায়ের করা মামলায় তার দুই সহকর্মীসহ তাকে চালান করে আধালতে প্রেরণ করা হয়েছে।

























































