শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকবে ভারত: শ্রিংলা


বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকবে ভারত: শ্রিংলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকবে ভারত। তবে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ চাইলে যে কোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে ভারত।’  মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডি-ক্যাব) আয়েজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সীমান্ত হত্যার বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, ‘সীমান্তে একটি মৃত্যুও কাম্য নয়। তবে অন্য যে কোনো সময়ের তুলনায় সীমান্ত হত্যা কমেছে। চলতি বছরে এটি ২০ এর নিচে চলে এসেছে।’

তিনি আরো বলেন, ‘বিএসএফ জোয়ানরা জীবন রক্ষার্থে অনেক সময় গুলি ছুড়তে বাধ্য হয়। এটিকে শূন্যের কোটায় নামিয়ে আনতে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। সীমান্ত হত্যার বিষয়টি সত্যিই দুঃখজনক।’

তিস্তা চুক্তি কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, ‘তিস্তা চুক্তির বিষয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে কথা হয়েছে এর বাইরে আমার কিছু বলার নেই। তবে এইটুকু বলব চুক্তিটি দ্রুততম সময়ে হবে।’

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি রেজাউল করিম লোটাসের সঞ্চলনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক পান্থ রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি