
পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের একটি বাড়ি থেকে ফেন্সিডিল তৈরীর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। আজ দুপুরে গলিয়ারায় রতনের বাড়ি থেকে এই কারখানাটির সন্ধান পায় পুলিশ। এই ঘটনায় রতন, ইলিয়াস ও বাশির নামে ৩ জনকে আটক করা হয়। কারখানাটি থেকে ২ হাজারের ও বেশী ফেন্সিডিল এবং ফেন্সিডিল তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার জানান, কুমিল্লা নগরীর গর্জনখোলা থেকে আটক দুই মাদক ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে পুলিশ গলিয়ারার রতন মিয়ার বাড়িটিতে অভিযান চালায়। তখন তার বাড়ির একটি বন্ধ ঘরের ভেতর থেকে ফেন্সিডিল তৈরীর সরঞ্জাম, কাচাঁমাল, বোতল ও বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক রতন মিয়াকে আটক করে পুলিশ।এলাকাবাসী জানায়, এই চক্রটি গ্রামের ভেতর দীর্ঘদিন ধরে ফেন্সিডিল তৈরী ও বিক্রির কাজ চালিয়ে আসলেও এলাকাবাসীর নজরে আসে নি। পুলিশ অভিযানের পর তারা বিস্মিত। আবাসিক এলাকায় এধরনের মাদক তৈরীর ঘটনায় তারা আতংকিত।
পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/রুমকী

















































