বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


এই প্রচ- গরমে সুস্থ থাকতে করণীয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রকৃতি যেন জ্বলছে এই অসহ্য গরমে। আর মানুষের জীবনযাত্রা হচ্ছে অসহনীয়, এরসাথে নানা রোগবালাইও যেন পেয়ে বসেছে। সুস্থ থাকতে চাইলে প্রত্যেককে এসব রোগবালাই সম্পর্কে জানতে হবে এবং সচেতন থাকতে হবে।

গরমের সময় যেসব রোগবালাই বিষয়ে সতর্ক থাকতে হবে-

ফুড পয়জনিং : গরমের সময়ে কম-বেশি প্রায় সবাই এই সমস্যায় ভোগে। কারণ, অতিরিক্ত তেলে ভাজা খাবার, বাসি খাবার, চাহিদার অতিরিক্ত খাওয়া থেকে ফুড পয়জনিং হতে পারে। রাস্তায় খোলাভাবে বিক্রি হওয়া খাবার খেলে ফুড পয়জনিং এর আশঙ্কা থাকে অনেক বেশি। ফলে দেখা দিতে পারে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা নানা সমস্যা।

চিকনগুনিয়া : এবছর খুব বেশি ছড়িয়ে পড়া একটি রোগ হল চিকনগুনিয়া। এটি মশাবাহিত একটি রোগ। দিনের বেলায় মশার কামড় থেকে এ রোগটি বেশি ছড়িয়ে পড়ছে। এই রোগে শরীরে জ্বর থাকে এবং হাত-পায়ের গিটে গিটে প্রচ- ব্যথা হয়। এক্ষেত্রে দ্রুত সুস্থ হতে চাইলে পানি খেতে হবে বেশি বেশি।

হিট ষ্ট্রোক : প্রচ- গরমে অনেক সময় হিট ষ্ট্রোক হয়ে থাকে। আর এটা থেকে দীর্ঘস্থায়ী একটা শারীরিক বিকলঙ্গতাও সৃষ্টি হতে পারে। তাই সচেতন থাকুন। গরমে রাস্তায় চলার সময় ছাতা ব্যবহার করুন এবং সাথে পানি রাখুন।

গরমে নানা রোগের নমুনা চিত্র-

সান বার্ন : প্রচ- গরমে আপনার ত্বক পুড়ে যেতে পারে, যাকে বলে সান বার্ণ। এতে ত্বকের উজ্বলতা, লাবণ্যতা সবই আপনি হারাবেন। তাই সান বার্ন থেকে রক্ষা পেতে গরমে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। আর খুব বেশি প্রয়োজন ছাড়া গরমে বাইরে বের হবেন না।

ত্বকের র‌্যাশ : গরমে ত্বকে র‌্যাশ হয়ে থাকে, যাকে চলতি ভাষায় বলা হয় ফুসকুড়ি। এতে ত্বকের চামড়ার নিচে লাল লাল দানার মত উঠে থাকে। আবার দেখা যায়, ঘাম থেকেও চামড়ায় চুলকানি হচ্ছে। চামড়া খসখসে প্রাণহীন হয়ে পড়ছে। তাই প্রতিদিন নিয়ম করে গোসল করুন এবং ধোয়া পরিষ্কার কাপড় পরুন।

মাথাব্যথা : গরমে মাথাব্যথা হয়ে থাকে বেশি। যাদের মাইগ্রেনের সমস্যা থাকে তাদের জন্য এটা আরও ভয়াবহ আকার ধারণ করে এই সিজনে। তাই রোদে বের হতে হলে ছাতা বা অন্য কোন ব্যবস্থা রাখুন। সম্ভব হলে শিডিউল পরিবর্তন করতে পারেন।

ইনফ্লুয়েঞ্জা ও হাম : প্রচ- গরমে শিশুদের মাঝে ইনফ্লুয়েঞ্জা রোগের প্রকোপ বেশি দেখা যায়। গরম-ঠা-া এক হয়ে তারা ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়। তাই মায়েদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। মনে রাখুন, প্রাপ্ত বয়স্ক ও শিশু সবারই হাম হয়ে থাকে।

চিকেন পক্স : গরমে পক্স বা বসন্ত রোগের প্রকোপ বেশি দেখা যায়। তাই এ রোগের বিস্তার থেকে রক্ষা পেতে চাইলে সচেতন থাকতে হবে খুব বেশি। আর রোগ পরবর্তী সচেতনতাও মেনে চলতে হবে।

জন্ডিস : গরমে ছোট-বড় সবারই জন্ডিস হবার আশঙ্কা থাকে। তাই পানি খান বেশি বেশি। কিন্তু বাইরের খোলা পানি খাবেন না। এছাড়া ডাব, ফলের জুস খান নিয়মিত।

চিকিৎসক পরামর্শ :

গরমে ত্বকের নানা সমস্যা এবং রোগবালাই সম্পর্কে ঢাকা মেডিকেলের চর্ম ও যৌন রোগ বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নয়নমনি সরকার বলেন, গরমে প্রয়োজন ছাড়া অবশ্যই রোদে বের হওয়া যাবে না। বের হলেও ছাতা, পানি সাথে রাখা এবং সানক্রিম ব্যবহার করতে হবে। এছাড়া রোগবালাই থেকে মুক্ত থাকতে ডাবের পানি, শরবত, ফলের রস খেতে হবে বেশি বেশি।

তিনি আরও বলেন, গরমে স্যালাইন খেলেও প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না এবং বাড়িতে স্যালাইন বানানো হলে তা অবশ্যই সঠিক নিয়ম মেনে বানাতে হবে। ‘নইলে উপকারের চেয়ে ক্ষতি হবার আশঙ্কা বেশি থাকবে।’

পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি