মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পর পর ২ উইকেট পেলেন নাসির হোসেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কিউইদের বিপক্ষে উইকেট যেন অধরাই থেকে যাচ্ছিল। কিন্তু ত্রাতা হিসেবে শেষ পর্যন্ত হাজির হলেন সেই নাসির। দীর্ঘ সাত মাস পর একাদশে ফিরে পর পর ২ উইকেট পেলেন নাসির হোসেন। ফেরালেন বিধ্বংসী হয়ে ওঠা নিল ব্রুম ও টম ল্যাথামকে। ভাঙলেন ১৩৩ রানের জুটি। সরাসরি বোল্ড করলেন ল্যাথামকে। ৮৪ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ল্যাথাম।

এর আগে রীতিমত ক্যাচ মিসের মহড়া করেছে টাইগাররা। আর একের পর এক লাইফ পেয়ে কিউইরা পেল বড় রান সংগ্রহের সুযোগ। হাফ চান্স গুলোকে কাজে লাগাতে পারলেন না সৌম্য সাব্বির। এর আগে সহজ ক্যাচ ফেলেছেন নাসির-মোসাদ্দেকও। তবে পরপর দুই উইকেট নিয়ে পুষিয়ে দিলেন নাসির।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে নিউজিল্যান্ড। উইকেটে আছেন কোরি অ্যান্ডারসন ও রস টেইলর।

পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি