শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাইবান্ধায় জেএমবি সদস্য গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
প্রায় নয় বছর পালিয়ে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে বুধবার গাইবান্ধায় গ্রেপ্তার হয়েছেন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের সক্রিয় সদস্য (জেএমবি) বাদল হানজালা (৩২)। ২০০৮ সালে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে  দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তিনি। ২০০৮ সাল থেকেই তাকে খুঁজছিল আইনশৃংখলা বাহিনি।
র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো.হাবিবুর রহমান জানান, বাদল হানজালা জেএমবির একজন সক্রিয় সদস্য। ২০০৮ সালে গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তিনি। বাদল হানজালা দাড়ি গোঁফ কেটে ফেলে দেশের বিভিন্ন স্থানে আত্তগোপনে থাকতেন। তিনি আরও বলেন, গাইবান্ধার ফুলছড়ি এলাকায় তার শ্বশুরবাড়ী। সেখানে তার একটি কন্যা সন্তান রয়েছে। সন্তানকে দেখতে তিনি নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধায় আসেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে বারোটার দিকে তাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।তার বাড়ী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।তিনি ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে।
পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি