বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শরীর ঠাণ্ডা রাখবে বিশেষ জামা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

খেলাধুলা বা ব্যায়াম যাই করুন না কেন শরীর থেকে ঘাম তো বেরোবেই। এই নিয়ে মাথা ব্যাথার কিছু নেই। কিন্তু অনেকের কাছে ঘাম বেরনোটা ভীষণ বিরক্তিকর একটা বিষয়। আর এ থেকে মুক্তি দেওয়ার জন্যে বিজ্ঞানীরা এমন এক ধরনের ফেব্রিক টপস আবিষ্কার করেছেন যা দিয়ে শরীরের গরম বাতাস বের হয়ে যাবে এবং শরীরকে ঠাণ্ডা রাখবে।

নতুন এ পোশাক আপনি যতখুশি কসরত অথবা খেলাধুলা করুন আপনার শরীর থেকে ঘাম বেরোবে না। শুনতে একটু অবাক লাগলেও এই স্মার্ট টেকনোলজির যুগে কোনও কিছু অসম্ভব নয় আপনিও তা ভালোভাবে জানেন।

নতুন এই টপের ব্যাপারে বিজ্ঞানীরা জানিয়েছেন, এর মধ্যে থাকা ল্যাটেক্স ফ্যাব্রিক শরীর গরম হয়ে গেলে ভেন্টিলেশন ফ্ল্যাপের মাধ্যমে শরীরে বাতাস চলাচল করতে সাহায্য করবে। ফলে ঘাম শুকিয়ে যাবে। এছাড়া এটি শরীরের তাপমাত্রাকেও কমিয়ে আনবে।

এতে আছে, এমন মাইক্রোব যা টপস এর ফেব্রিকের কোনো ক্ষতি করবে না। এই মাইক্রোব গরম এবং ঘামের অনুভূতিতে ফ্ল্যাপ খুলে দেবে। আবার উল্টো প্রক্রিয়ায় অর্থাৎ শরীর ঠাণ্ডা হয়ে গেলে ফ্ল্যাপ আবার বন্ধ করে দেবে। এছাড়া, টপস এর পাশাপাশি জুতোতেও এই আবিষ্কার কাজে লাগানো সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

পূর্বাশানিউজ/২৭-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি