রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের প্রস্তুতিতে আবারো আরবাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবন শেষ হয়েছে মালাইকা-আরবাজের। আইনিভাবে ওদের ১১ মে, ২০১৭ তে বিবাহবিচ্ছেদ হয়েছে। দু’জনের ১৪ বছরের একটা ছেলেও আছে। তবে এখনও মালাইকা-আরবাজের বিবাহবিচ্ছেদের কারণ স্পষ্ট নয়।
দু’জনের সম্পর্কের এই ভাঙনের জন্য বলিউডে অনেকেই অর্জুন কাপূরকে দায়ী করলেও, এই ধারণা ভুল বলে উড়িয়ে দিয়েছেন মালাইকা-আরবাজ দু’জনেই। তবে ডিভোর্স হতে না হতেই আরবাজ আবার বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হচ্ছেন।
বলিউডে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, আরবাজ আলেকজান্দ্রিয়া নামে একজন রোমানিয়ান মেয়ের সঙ্গে প্রেম করছেন। আরও খবর, খুব তাড়াতাড়ি এই রোমানিয়ান প্রেমিকাকে বিয়ে করবেন বলেও খবর রটেছে।
সম্প্রতি এক সাক্ষৎকারে আরবাজ নিজে জানিয়েছেন যে তিনি ওই বিদেশিনীর সঙ্গে ডেট করছেন। সাক্ষৎকারে তিনি বলেন, ও (আলেকজান্দ্রিয়া) আমার বন্ধু। আমরা ডেট করছি, আবার করছিও না। আমাদের এখনও অনেকটা পথ চলা বাকি।
আরবাজ কি আলেকজান্দ্রিয়ার সঙ্গে বাকি জীবনটা কাটানোর বা বিয়ের ইঙ্গিত দিলেন এই কথার মাধ্যমে! তা অবশ্য এখনই কিছু বলা যাবে না। তবে ইনস্টাগ্রামে প্রকাশিত এই ছবিটি অনেক কিছু বলে দিয়েছে, বাকিটা কিছুদিন পরেই জানা যাবে।
পূর্বাশানিউজ/২৮-মে,২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি