
সৌদি আরবের আল কাশিম প্রদেশে পাঁচ বাসের সংঘর্ষে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সময় ২৭ মে শুক্রবার রাতে প্রদেশটির রাজধানীর বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে সাকরিয়াত কাবরা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির হাসপাতাল সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় আরও অন্তত ৮১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।
জানা যায়, ওমরাহ শেষে যাত্রীদের নিয়ে বাসগুলো সৌদি আরবের রিয়াদ ও আরব আমিরাতের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পূর্বাশানিউজ/২৮-মে,২০১৭/রুমকী

























































