রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিভোর্স হতে পারে ঐশ্বর্য-অভিষেকের?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এখনও নিশ্চিত হওয়া না গেলেও জানা গেছে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। এ নিয়ে বলিউড পাড়ায় জোর গুঞ্জণ ডিভোর্স হতে পারে তাদের।

অশান্তির কারণ নাকি বচ্চন পরিবার। বিয়ের পর থেকেই ঐশ্বর্য চেয়েছিলেন, স্বামীকে নিয়ে আলাদা ঘর বাঁধতে। শ্বশুর-শাশুড়ির থেকে পৃথক হয়ে অন্যত্র থাকতে চান তিনি। কিন্তু তা সম্ভব হয়নি এখনও। এ নিয়ে দুজনের মধ্যে নিয়মিত অশান্তি হয়। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর খিটিমিটি রোজকার ঘটনা। তাতেও অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়েছে। আর এখন তিতিবিরক্ত ঐশ্বর্য নাকি ঠিক করেছেন, জুনিয়র বচ্চনকে ডিভোর্স দেবেন তিনি।

যদিও এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তবে অভি-অ্যাশের স্বর্গ যে আর আগের মত নেই, তার কিছুটা আভাস পাওয়া গিয়েছিল সর্বজিতের প্রিমিয়ারে। ফটোশ্যুটের মাঝ থেকে আচমকা বেরিয়ে যান অভিষেক। ঐশ্বর্যর অস্বস্তি ধরা পড়ে সকলের সামনে। যদিও পরে বলিউডের এই সর্বাধিক খ্যাতনামা দম্পতি অস্বীকার করেন সব গুজব।

২০০৭-এ বিয়ে করেছেন ঐশ্বর্য-অভিষেক। তাদের ৫ বছরের একটি মেয়ে রয়েছে।

পূর্বাশানিউজ/২৮-মে,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি