সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অক্ষয়-নেহালকে হত্যার হুমকি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাওবাদী হামলায় মৃত সিআরপিএফ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহায্য করে সংগঠনের বিষ নজরে পড়লেন অভিনেতা অক্ষয় কুমার এবং ব্যাডমিন্টন তারকা খেলোয়াড় সাইনা নেহাল। গেলো মার্চে ভারতের ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের হামলায় অন্তত ১২ জওয়ানের মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে জওয়ানদের প্রত্যেক পরিবারকে ৯ লক্ষ টাকা করে সহায়তা করেন অভিনেতা অক্ষয়। আর ৫০ হাজার টাকা করে দেন সাইনা। আর তাতেই চটেছে মাও নেতৃত্ব।

ছত্তিশগড়ের দক্ষিণ বস্তারে উদ্ধার হয়েছে বেশ কিছু মাওবাদী প্রচারপত্র। এরপরেই অক্ষয় এবং সাইনার সমালোচনা সামনে এসেছে। তাতে বলা হয়েছে, জওয়ানদের পাশে না দাঁড়িয়ে তাদের উচিত ছিল আদিবাসীদের সমর্থনে বক্তব্য রাখা। তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হওয়া।

মাওবাদীদের যুক্তি, সিআরপিএফ জওয়ানরা দেশের জন্য মরছেন না। আদিবাসী, স্থানীয় মানুষজনের শোষণের শাস্তি পাচ্ছেন তারা। কর্পোরেট এবং রাজনীতিবিদদের স্বার্থ দেখতেই সিআরপি কাজ করছে।

পূর্বাশানিউজ/৩০-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি