মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভারতের বিপক্ষে অধিনায়ক সাকিব, ফিল্ডিংয়ে বাংলাদেশ


ভারতের বিপক্ষে অধিনায়ক সাকিব, ফিল্ডিংয়ে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ টাইগাররা খেলছেন সাকিব আল হাসানের নেতৃত্বে। শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

গত কয়েক বছরে জমজমাট কয়েকটি মুখোমুখি লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ ও ভারত। ২০১৫ সালের বিশ্বকাপে বিতর্কিত কোয়ার্টার ফাইনালটার কথা এখনো ভোলেনি ক্রিকেটবিশ্ব। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১ রানে হারটা এখনো বেদনা জাগায় বাংলাদেশের সমর্থকদের মনে। ফলে প্রস্তুতি ম্যাচ হলেও মাশরাফি-সাকিবরা যেন ভারতকে হারের স্বাদ দিতে পারেন, এমন প্রত্যাশাই করছেন তাঁরা।

চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই বাংলাদেশ ও ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ। প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত জয় পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর বাংলাদেশ প্রায় জেতা ম্যাচটা শেষমুহূর্তে হেরে গেছে পাকিস্তানের কাছে। আর একটি জয় দিয়ে আরো আত্মবিশ্বাস সংগ্রহের চেষ্টাই থাকবে দুই দলের ক্রিকেটারদের।

ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যানে কোনোই প্রভাব ফেলবে না ম্যাচের ফলাফল। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ-ভারত বলেই হয়তো ম্যাচটা ছড়াতে পারে বাড়তি উত্তাপ। প্রস্তুতি ম্যাচ হলেও সেটি গুরুত্ব দিয়েই প্রচার করছে চ্যানেলগুলো। চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের সর্বশেষ প্রস্তুতি ম্যাচটা ক্রিকেটপ্রেমীরা দেখতে পাবেন মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টসে।

পূর্বাশানিউজ/৩০-,মে ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি