শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে জেএমবি সন্দেহে গ্রেফতার ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতারের  কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। র‍্যাব-২-এর একটি দল তাদের রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে গ্রেফতার করে।

র‍্যাবের দাবি, গ্রেফতার তিনজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে সংবাদ ব্রিফিং করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

পূর্বাশানিউজ/৩১-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি