
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে আজ রবিবার মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল প্রতীক্ষিত এ ম্যাচের দিকে তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিলো তারা। এরমধ্যে দু’বারই ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে। আজ রবিবারও এই ভেন্যুতেই লড়বে ভারত ও পাকিস্তান। আগের তিন লড়াইয়ের মধ্যে দু’বার পাকিস্তান ও একবার জয় পায় ভারত।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলদা উত্তেজনা। দুই দেশের মাঝেই শুধু সীমাবদ্ধ থাকে না, এর রোমাঞ্চ ছড়িয়ে পড়ে সারা বিশ্বেই। এ দুই দেশের লড়াইকেই ক্রিকেটের অন্যতম সবচেয়ে বড় ‘যুদ্ধ’ হিসাবে ধরা হয়। বৈরী সম্পর্কের কারণেই এই ম্যাচে হারের কথা ভাবতেও পারেন না দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। এমনই এক মহারণের ম্যাচে আজ মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বার্মিংহামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে।
দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে সাড়ে ছয় বছরের বেশি সময় ধরে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না দল দুটি। সর্বশেষ তাদের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ৩০ ডিসেম্বর। এরপর থেকেই আইসিসির টুর্নামেন্ট ছাড়া কখনো মুখোমুখি হয়নি তারা।
ভারত সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব এবং জাস্প্রিত বুমরাহ।
পাকিস্তান সম্ভাব্য একাদশ :
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনাইদ খান/ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির,
পূর্বাশানিউজ/০৪-জুন,২০১৭/রুমকী
























































