
:
ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছে লন্ডন। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো লন্ডন। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে সন্ত্রাসী হামলার চেয়ে বড় বাঁধা হিসেবে দেখা দেওয়ার কথা বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি সম্পন্ন হতে পারবে কি না, এ নিয়েও সংশয় আছে।
বিবিসির আবহাওয়ার পূর্বাভাস বলছে, ওভালে আজ বিকেল থেকেই নামতে পারে বৃষ্টি। বিকেল চারটায় হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।
সন্ধ্যা সাতটায় তা রূপ নিতে পারে ভারী বৃষ্টিতে। রাত দশটায় আবারো হালকা বৃষ্টির পূর্বাভাস।যে বৃষ্টি দিবাগত রাত একটায় ভারী বর্ষণে রূপ নিতে পারে।
তাই একথা বলাই যায়, জয়-পরাজয়ের পাশাপাশি ডিএল (ডাকওয়ার্থ-লুইস) পদ্ধতির হিসাবটাও মাথায় থাকবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের।
পূর্বাশানিউজ/০৫-জুন,২০১৭/রুমকী
























































