শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


একাদশ শ্রেণিতে ভর্তির তালিকা প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭


পূর্বাশা ডেস্ক:

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির মনোনীতদের প্রথম তালিকা রবিবার দিবাগত রাতে প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। প্রকাশিত প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন।

উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে মনোনীতদের তালিকা পাওয়া যাবে। একাদশে ভর্তির নীতিমালা অনুযায়ী, ভর্তি শুরু হবে ২০ জুন, ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস।

জানা যায়, প্রথম পর্যায়ে ভর্তি ২০ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। ঈদের ছুটির পর ২৮ ও ২৯ জুন ভর্তি করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মনোনীতদের ফল প্রকাশ করা হবে ১৩ জুন এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৮ জুন।

পূর্বাশানিউজ/০৫-,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি